সমতা
এইচ এম দেলওয়ারসমাজের উচ্চ' মঞ্চে আরোহন তোমার
পুড়ে মাটির দালান ঐ দ্বিপ-পাড়।
নয়ন পড়ে না কবু, জানালার পাশ বেয়ে
'নিচু থাকা অসহায় লোকালয় ভীড়ে!!
স্বপ্ন দেখ্ নয়ন খুলে" আকাশ পেতে মুঠোয়
দুঃখী জনতার সুখ কেড়ে নাও
কখনো জোর বলে আবার কখনো অধিকার নীড়ে,,
তবুও তুমি মানবতার উপরে উচ্চ মর্যাদায়!!
নব ধারায় যুগলপাথেয় আছে কত শিরোমণি
ঐক্যের বাধন হস্তে টেনে লয়,মানব স্বার্থে কাতর!
সময় পেরিয়ে যায় বৎসর,সহস্র কুড়ি,
তবুও লাঘব হয় না, অসমতার জয়গান নড়ী।।
ওহে যুবক, সমতার বুলি জপলে মুখে
মিটবে কি কবু ' নব্য যুগে বেছে থাকা উঁচু নিচু ভেদাভেদ
সবার উপর মানব তুমি, বিবেক আছে বলে
কর্ম পথেয় মিল রেখে' করে দাও দুর সব অসম নীতি।
মুসলিম কিংবা ভিন্নধর্মী যাই হোক তোমার পরিচয়
মানবতার সেবায় একটু' সমতার জয়গান
গেয়ে দেখ তৃপ্তি পাবে মনে।।


Post a Comment
Please do not enter any spam link in the comment box.