আশার প্রদীপ-ছোট গল্প

 আশার প্রদীপ

           এইচ এম এনামুল হক


বীণু আপা কোথায় যাচ্ছ? নদীতে শাপলা তুলবো, যাবি? হ্যা হ্যা দাড়াও আসছি। বীণু ছুলে ফুল গেঁথে শাপলা তুলছে। মুগ্ধ নয়নে দেখছে সালাম। বীণু আপা কী গুণগুণ করছ! গান গায়ছো নাকি। নারে, আমি গায়তে পারি নাকি! তোমার গলা খুব সুন্দর। জানিস সালাম!  আমি তখন খুব ছোট ছিলাম। তোর বাবা রহিম চাচা খুব আদর করতো। আমার স্পষ্ট মনে পড়ে তার সাথে নদীর তীরে আসলে শাপলা তুলে দিতেন। আমাকে সাঁতার শেখাতেন। বীণু আপা জানো! বাবার জন্য খুব খারাপ লাগে। মন খারাপ করিস না, এই নে এগুলো দিয়ে খেলা কর। আপা আমি গেলাম। বাড়ি যাস কিন্তু!  চাচী খুঁজবে তোকে। 

আরে জরি খালা কি করছ? বোঁজা টা উঠাতে পারছিনা। একটু ধরতো বাজান। খালা আমাকে দাও আমি নিবো। না বাবা!  তুই কষ্ট করবি কেনো। দোয়া করি খোকা বেঁচে থাক। একদম বাবার মতই হয়েছিস। তোর বাবাও পরোপকারী মানুষ ছিল। কিন্তু কোথায় যে গেল। আর ফেরেনি। বাবার কথা উঠতেই মুখাবয়ব মেঘে ডেকে গেল। মেঘনার তীরে সালামদের বাড়ি। ছয় বছরের শিশু সালাম। অত্যান্ত শান'ত ও ভদ্র। জন্মের পর থেকে সে তার বাবাকে দেখেনি। 

বাড়ির কাছাকাছি আসতেই মায়ের ডাক শুনা গেল। কিরে কোথায় গিয়েছিস!  সারাদিন শুধু বীণুটার সাথে ঘুরাঘুরি। আয় ভাত খেয়ে নে। না খাবনা ক্ষিধে নেই। সকাল থেকে তো কিছুই খাসনি। কিরে তোর মন খারাপ!  চুপ করে আছিস কেনো। সবাই শুধু বাবার কথা বলে। বাবার জন্য খারাপ লাগছে। ও এটা!  আয় কাছে আয়। মন খারাপ করিস না। দেখবি একদিন ঠিকই পিরে আসবে তোর বাবা। আশার প্রদীপ নিভে যায়নি। বাবা কোথায় মা? কি হল তুমি কাঁদছ কেনো। তোমার চোখে জল দেখলে আমি কষ্ট পাই। মা তুমি কেঁদোনা প্লিজ মা। বাবার জন্য মন খারাপ হবে কেনো। আমিতো আছি পাশে। ছোট থেকে বুকে আগলে মানুষ করেছি। 
জানিস! তোর বাবা কখনো অন্যায় সহ্য করতো না। তখন দেশে যুদ্ধ শুরু হল। মিলিটারিরা অন্যায়ভাবে মানুষদের হত্যা করছে। তোর বাবা যুদ্ধে যেতে চাইলো। আমি বাধা দিলাম   যদি কিছু হয়ে যায়। তারপর একদিন পাশের গ্রাম থেকে কিছু মেয়েদের তুলে নিলো পাকিস্তানি বাহিনী। পুরো এলাকায় নেমে এলো আতঙ্ক। পরদিন মেয়েগুলোর লাশ পাওয়া গেলো। নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করেছিলো তাদেরকে। তোর বাবা এ অন্যায় মেনে নিতে পারেনি আমিও বাধা দিইনি। তোর বাবা যোগ দিলো মুক্তিবাহিনীতে শকুনদের কবল থেকে দেশ রক্ষার জন্য। খোকা! খোকা তুই কাঁদিস না। তোর বাবার কিছুই হয়নি দেখিস একদিন ঠিকই পিরে আসবে।

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner