আমরা ভালো তো সব ভালো -শিশুতোষ গল্প


আমরা ভালো, তো সব ভালো,,

আহমদ জুয়েল,,


তাজকিয়ার মন ভালো নেই। বেশ কয়েকদিন থেকে স্কুল বন্ধ। কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না। এদিকে পাশের বাসার রিতুও তাদের পরিবারের সবার সাথে গ্রামের বাড়িতে চলে গিয়েছে। তাজকিয়ার আব্বু আম্মু সবাই বাসায়। কেউ বাসা থেকে বের হচ্ছে না। তাকেও ঘর থেকে বের হতে দিচ্ছেন না। আব্বু আম্মু এটাও বলেছেন যে এখন কারো সাথে না মিশতে।  পৃথিবীতে কী জানি একটা রোগ এসেছে। কারো সাথে মিশলে হয়ে যায়। এতে অনেক মানুষও মারা যাচ্ছে। কিন্তু তাজকিয়ার এই বন্দী জীবন ভালো লাগে না। সে চায় আবারো স্কুল খুলুক । সব বন্ধুরা আবার একসাথে খেলাধুলা করুক। কবে এইসব বন্দী জীবন থেকে বের হওয়া যাবে সেই চিন্তা খুব বেশি  ঘুরপাক খাচ্ছিলো তাজকিয়ার মনে। যারই প্রেক্ষিতে আম্মুকে গিয়ে সেই প্রশ্নটা করলো
- আম্মু আম্মু, দেশে যে একটা রোগ এসেছে এই রোগটা কবে চলে যাবে?
- এটা তো কেউ জানে না আম্মু। তবে ডাক্তাররা বলেছেন আমরা যদি কয়েকটা দিন সবাই ঘরে বন্দি থাকি তাহলেই হয়তো এই রোগটা চলে যাবে।
- হ্যাঁ আম্মু , এজন্যই তো সেদিন মিনা রাজুর কার্টুনে দেখেছি , এই রোগটা এসে একজন থেকে আরেকজনের কাছে চলে যায়। কিন্তু সেখানে তো দেখলাম সবাই সাবান দিয়ে হাত ধুলে নাকি রোগটা পালিয়ে যায়।
- হ্যাঁ, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে এই রোগ হবে না। তাই আমাদের সবসময় সাবান দিয়ে হাত ধুতে হবে। তাছাড়া, কোনো দরকারে বাহিরে গেলে অবশ্যই হাতে গ্লাবস ও মুখে মাস্ক পড়ে যেতে হবে। যাতে রোগটা ধরে না।
- ওকে আম্মু আমি সবসময় পরিস্কার থাকবো। আচ্ছা আম্মু রোগটার নাম কী?
- এটা হচ্ছে একটা ভাইরাস, যার নাম করোনা।
- আম্মু কয়েকদিন আগে টিভিতে দেখলাম, আমরা গতবার ছুটিতে বেড়াতে যে কক্সাজারে গেছিলাম সে কক্সবাজারে নাকি করোনা আসায় খুব সুন্দর লতা পাতা জন্ম নিয়েছে। বড় বড় ডলফিনরা সাগরে খেলা করছে। আর জানো আম্মু করোনা আসায় আমাদের পাশের বাসার সেই রাহুল ভাইয়াটাও আর পাখি শিকার করে না। যার জন্য পাখিরা খুব ভালোই আছে বোধহয়।
- হ্যাঁ আম্মু , আমরা মানুষরা সব সময় প্রাণীদের কষ্ট দিতাম। করোনা আসায় তাদের আর কেউ কষ্ট দেয় না।
- তাহলে তারা খুব সুখে আছে এখন।
- না আম্মু। আমরা মানুষরা যতই প্রাণীদের কষ্ট দেই না কেনো  তারা চায় না আমরা এরকম বন্দি হয়ে থাকি । তারাও চায় আমরা আবার আগের মতো খেলা করি, বাহিরে বেড়াতে যাই, ছুটোছুটি করি। জানো, আমাদের মানুষের যখন মন ভালো থাকে তখন সব প্রাণীদের মন ভালো থাকে। কাজেই আমরা ভালো তো সব ভালো।
- ওহ, তাহলে আম্মু আমরা আর এখন ঘর থেকে বের হবো না। করোনাটা চলে গেলে আবার বের হবো। তাহলে আমরাও যেমন আবার খেলা করতে পারবো ঠিক তেমনি সব প্রাণীরাও আমাদের সাথে ভালো থাকবে।
- হ্যাঁ আম্মু, এখন যাও পড়তে বসো। এখন পড়া শেষ করে নিলে পরে কম পড়ে বেশি খেলাধুলা করতে পারবে।
- আচ্ছা আম্মু, আমি এক্ষুনি পড়তে বসছি।
কথাটা বলে রঙিন একটা মুক্তময় স্বপ্ন দেখে তাজকিয়া চলে গেলো পড়ার টেবিলে।

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner