Short story Gadami in bengali
গাধামি...
- জুয়েল আশরাফ,,
গাধামি - পাখাল ভাই খোশ মেজাজে ঢুকলেন ভোম্বলের চটপটির দোকানে। ঘটনা কী বোঝার জন্য আমরা তার কাছে গিয়ে জড়ো হলাম। পাখাল ভাই আমাদের সিনিয়র পারসন। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রিক, প্রেমোতিক সবকিছুই আমাদের সাথে শেয়ার করেন। এই মহল্লায় আমরাই হলাম তার পিয়ারের লোক। আমাদের সাথে পেটের কথা শেয়ার না করে থাকতেই পারবেন না, কথা ফুলতে ফুলতে পেট ফেটে মারা যাবেন। তাই চুপ করে আছি, নিজ থেকেই ঘটনা কী বলবেন। কিন্তু পাখাল ভাই হাসতে হাসতে মরে যাচ্ছে, আমাদের কিছু বলার সুযোগ পাচ্ছেন না। হাসি থামে তো আবার খিল খিল করে হাসি আসে। হাসি থামাতে গিয়ে তার খুব কষ্ট হতে লাগল। চোখে পানি চলে এলো, তবু হাসি আটকাতে পারছেন না। অনেক কষ্টে হাসির ভান্ডারের মুখে তালা মেরে বললেন, আজ ফেসবুকে একটা মেয়েকে জবরদস্ত শিক্ষা দিয়েছি।
আমরা সবাই জানতে চাইলাম, কি শিক্ষা দিলেন পাখাল ভাই?
-অনেকদিন ধরে একটা মেয়েকে মেসেঞ্জারে এস এম এস করে যাচ্ছি, কিন্তু মেয়েটা আমাকে রিপ্লাই দিচ্ছে না। দেড় মাস সব ধরনের ট্রাই ফ্রাই করার পরও দেখি মেয়েটির কাছে আমার সুযোগ নেই, সে আমার ম্যাসেজের রিপ্লাই-ই দেয় না। আজ চালাকি করে লিখলাম- 'জলদি জলদি আপনার বিকাশ নম্বরটা দিন। আমি এখনই আপনার একাউন্টে দুই হাজার টাকা পাঠাচ্ছি।' আর কী অবাক কান্ড! সাথে সাথেই মেয়েটি ম্যাসেজ ইনবক্সে বিকাশ নম্বর সেন্ড করল। একটু পরই দেখি যে, মেয়েটি লিখল- 'কই টাকা! আসেনি তো।'
এরপর থেকে আমি মেয়েটার রিপ্লাইয়ে শুধু হাসির ইমেজ পাঠাচ্ছি। এই দেখ মেয়েটা সমানে আমাকে ম্যাসেজ দিয়ে যাচ্ছে।
পাখাল ভাই পকেট থেকে মোবাইল ফোন বের করে আমাদের সামনে ধরলেন। আমরা মেসেঞ্জারের ম্যাসেজের টুং টুং শব্দের সঙ্গে মেয়েটির এস এম এস পড়লাম। মেয়েটি লিখেছে- গাধা পাখাল, আমার এটা ফেইক আইডি। আমি একটা ছেলে। দুই মাস মেয়ে ভেবে আমাকে ভালবাসার এস এম এস করেছেন। ছেলে হয়ে আরেক ছেলের ভালবাসার রিপ্লাই কি দেয়া যায়?
আমরা মেসেজ পড়েই হো হো হো হেসে উঠলাম। আমাদের হাত থেকে মোবাইল নিয়ে পাখাল ভাই রাগে প্রস্থান করলেন।
Jewel Ashraf more short stories- 👉 Aabasa-Choitrer dupure-Guljer mamer bosonto belash-Jamai bedai-Nargis kahon - surch catagory for more.


Post a Comment
Please do not enter any spam link in the comment box.