Prem mane na lockdown short story

Prem mane na lockdown short story bengali 

প্রেম মানে না লকডাউন....
               - জুয়েল আশরাফ_


প্রেম মানে না লকডাউন- গ্রামে যাওয়ার জন্য পাখাল ভাই ছটফট করছেন। কারণ এই শহরে জরিনা আর নেই। তার বাবা সপরিবারে গ্রামে চলে গেছে। পুলিশের ডান্ডার বাড়ির আঘাতের চেয়ে জরিনাকে না দেখতে পাওয়ার বেদনা ঢের বেশি। তাই পাখাল ভাই সব নিয়মকানুন ভুলে শহর ছেড়ে পালানোর ফন্দি-ফিকির করে যাচ্ছেন। গাড়ি-রাস্তা সমস্ত বন্ধ, প্রতিটা পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ, আর্মি আর র‍্যাব। এমন উভয় সংকটে পাখাল ভাই কীভাবে গ্রামে যাবেন ভেবেই আমরা শিহরিত। ভাবনায় ছেদ পড়ল রাতের টিভি সংবাদে। 

সংবাদ শিরোনাম- মাছের ড্রামে লুকিয়ে ঢাকা ছাড়ার চেষ্টা। সারা দেশ যখন লকডাউন, আমাদের পাখাল ভাই নিজ বুদ্ধিতে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পাড়ি জমালেন। শেষমেষ পড়লেন ধরা পুলিশের হাতে। একটি পিকআপ ভ্যান ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। পুলিশ পিকআপ আটক করে। ভ্যানের পেছনে থাকা ছয়টি ড্রামে তল্লাশি হয়। প্রথমে ছয়টি মাথা দেখা যায় মানুষের। কাটা মাথা না, আস্ত মানুষসহ মানুষের মাথা। ড্রামের ভেতর থেকে বেরিয়ে আসে মানুষগুলো। সব শেষে দেখা যায় একজন ড্রামের ভেতর থেকে উঁঁকিঝুকি দেওয়ার চেষ্টা করছে। র‍্যাবের ধমক খেয়ে মানুষটি বেরিয়ে আসতেই আমরা অবাক! পাখাল ভাই! ভেতরে ঢুকল কী করে? যাবেই যখন ড্রামে যাওয়ার কী দরকার ছিল। সারাজীবন শুনলাম ড্রামে করে মানুষ ইউরোপ যেত, এখন শুনি ঢাকা থেকে বাড়িতে যেতে হয় ড্রামে। তা-ও আবার পড়ল তো পড়ল একেবারে র‍্যাবের হাতে। পাখাল ভাইয়ের ইজ্জত বাকি থাকল না। শাস্তির জন্য তাকে একশ'বার কান ধরে উঠ-বস করানো হলো, সেটা শেষ হলে চল্লিশবার বুকডন। তাতেও রক্ষা হল না, পিঠে আর পাছায় কয়েক ঘা ডান্ডা পড়ল। পাছা ডলতে ডলতে পাখাল ভাই যখন র‍্যাবের সীমানা অতিক্রম করে যাচ্ছিলেন সেই মুহূর্তে একজন সাংবাদিক এসে প্রশ্ন করলেন, 'ভাই আপনার অনুভূতি কেমন?' 

সাংবাদিকের হাত থেকে মাউথ নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে পাখাল ভাই কাঁদ কাঁদ গলায় বললেন, 'জরিনা, আমার জান, আজ প্রমাণ দিয়ে দিলাম তোমাকে আমি কী পরিমাণ ভালবাসি। মার খেয়েও তোমাকে একবার দেখার জন্য চলে আসব।' 
ঠিক তখনই মোবাইল ফোনে রিংটোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে জরিনার বাজখাই গলা- 'তোমার মতন বলদের প্রেমিকা হতে আমি চাই না। বাবার পছন্দের ছেলেকেই ঈদের পরে বিয়ে করব।'
পাখাল ভাই ধপাস পড়ে গেলেন। মারের আঘাতে নাকি জরিনার কথার আঘাতে জ্ঞান হারালেন সেই ইতিহাস অজানা।


0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner