bendumaatro chai naa-poem bengali


"বিন্দুমাত্র চাই না"



নুসরাত শর্মি
--------------

যদি তুমি আমার ছাই রঙ পছন্দ না করো!
বুকে জড়াইয়া জোর খাটাইয়া বলতে না পারো,
শ্যামা তুই শুধু আমার!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

যদি তুমি আমার রুক্ষ চুলের মধ্যেও
ঘ্রাণ খুঁজে নিতে না পারো!
বাঁকা টিঁপ পরলে সোজা করে দিতে না পারো!
কাজল লেপটে গেলে আলতোভাবে 
মুছে দিতে না পারো!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

যদি তুমি আমার বাজে স্বভাব
গুলাকে পছন্দ না করো!
আমার কড়া শাসন মানতে না পারো!
রাস্তায় পথ পাড়ি দেওয়ার সময়
বুকের বাম পাশে রাখতে না পারো!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

যদি তুমি আমার মন খারাপ হলে বুঝতে না পারো!
আমার কন্ঠ শুনে বলতে না পারো কি হয়েছে!
বিপদ হলে বহু পথ অতিক্রম করে
ছুটে আসতে না পারো!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

যদি তুমি আমায় নিয়ে
আমৃত্যু বেঁচে থাকার স্বপ্ন না দেখো!
আমায় নিয়ে কল্পনার রাজ্য তৈরি করতে না পারো!
আবার সেই কল্পনাকে বাস্তবে রুপ দিতে না পারো!
আমার ছাই রঙে যদি নিজেকেও
রাঙিয়ে তুলতে না পারো!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

যদি তুমি ভুল হলে ক্ষমা করতে না পারো!
আমার সকল অভিযোগ মানতে না পারো!
আমার মান-অভিমান বুঝতে না পারো!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

যদি আমাকে অসম্ভব রকমের বিচ্ছিরী দেখায়
আর তুমি সেটা কে পছন্দ না করো!
আমার শ্যাম বর্ণে আবৃত ঠোঁটে একগাল
নিলিপ্ত হাসিঁ দেখে যদি তুমি খুঁশি না হও!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

আমার ধূসর রঙটাকে যদি ভালোবাসা
দিয়ে রাঙিয়ে দিতে না পারো!
মনের গভিরে ঠাঁই দিতে না পারো!
পাহাড় সমান সুখ দিতে না পারো!
তবে তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

তোমার জন্য যদি আমার নিজেকে বদলাতে হয়!
আমার পৃথিবীটাকে  বদলাতে হয়!
তবে আজীবনের জন্যও
তোমাকে আমার বিন্দুমাত্র চাই না।

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner