Aajker banalata-poem-bengali


আজকের বনলতা



তারিকুল ইসলাম লিমন,
******
বনলতা খুঁজে পেয়েছি তোমায়
এই যান্ত্রিক শহরে,
খুঁজতে হয় নি 
সেই সুদূর নাটোরে।
নেই আজ তোমার 
মাথা ভর্তি চুল,
বাঁধো নাকো খোঁপা    
গুজে তাতে জবা ফুল।
মুখে নেই আগের 
সেই কারুকার্য, 
টানে না মন আগেরই মতন
হই নাকো আশ্চর্য।
তোমার চোখেতে জাগে না আর
সেই দারুচিনি-দ্বীপ,
আলোকিতও করো না
জ্বালিয়ে আলোর প্রদীপ।
পাখির নীড়ের মত
নেই চাহুনী, 
পৃথিবীর সব রংহীন
অপরিচিতা রমনী।
করো নাকো জোনাকির 
রঙে ঝিলমিল,
পাই না খুঁজে আজ
সেই বনলতার সাথে কোনো মিল।
আজ তুমি আধুনিকা
কলিকালের দাবিদার,
আমি তবু খুঁজি সেই বনলতাকেই;
খুঁজি বার বার।
তুমি নও সে বনলতা
যেমনটা লিখেছিলেন কবি
মনেতে আঁকিয়া মিলাই,
তারি সাথে তোমার ছবি।
  

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner