তোমার জন্য
মুহাম্মদ রাইসুল ইসলাম,,
তোমার জন্য আকাশ দেখি,
বৃষ্টি নামাই চোখে
আমি তোমার জন্য রংধনু আঁকি
দুঃখের অবসরে।
আমি তোমার জন্য পথে পথে হাঁটি-
হাজার বছর ধরে,
আমি তোমার প্রেমে পইড়া বন্ধু ঘুমাই প্রান্তরে।
বৃক্ষের সবুজ পাতায় আমি তোমার ছবি আঁকি,
আমায় শুধুই দুঃখ দিলা,
দিলা শুধুই ফাঁকি।
আমার কণ্ঠে কেনো কান্না এমন,
বিষাদ লাগলো সুরে-
তোমার প্রেমে পইড়া বন্ধু ঘুমাই প্রান্তরে।
আমি তোমার জন্য সংগ্রাম করি-
স্লোগানের সুরে রাজপথ যায় ভাসি।
আমি তোমার জন্য কান্না ভুলে,
মুখে আনি শুধু হাসি।
তুমি চিরদিন থাকো আমার বুকে,
আমার সত্তা জুড়ে-
আমি তোমার প্রেমে পইড়া বন্ধু ঘুমাই প্রান্তরে।
Please- Follow & Share
গুলবাহার
তানভীর আহমেদ
গুলবাহার,
বিচ্ছেদের বহু বছর পর হঠাৎ তোমাকে মনে পড়ছে ভীষণ,
ফিরে যেতে ইচ্ছে হচ্ছে সেই মিষ্টি মধুর দিনে,
আমি যাব না; আমি যাব না কারণ ভেতরে যে বিশাল অভিমানের স্তূপ।
গুলবাহার,
মনে পড়ে কি? আমাদের প্রথম দর্শনের দিন
দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে তোমার আগমন।
গুলবাহার তোমার মনে আছে সেদিনের কথা?
যেদিন আকাশে ছিল মেঘের ঘনঘটা
বৃষ্টিভেজা পিচঢালা পথে হেঁটেছিলাম দুজনে বহুপথ;
সেদিন প্রতিটি ফোঁটা ভালোবাসার স্বাক্ষী হয়ে ঝরে পড়েছিল গগণ থেকে।
কতদিন উত্তপ্ত রোদে নিজেকে পুড়িয়েছি
ভেজা কাক হয়েছি বহুবার।
শুধু একটি নজর দেখা পাওয়ার আশায়
সেসব কি কখনোই ভাবায় না তোমাকে গুলবাহার?
পূর্ণিমার চাঁদের আলো হঠাৎ-ই অমাবস্যার অন্ধকারে ঢেকে গেল,
কাল বৈশাখী ঝড়ের মতো ঝড় শুরু হলো
গুলবাহারের যে নয়নে ভালোবাসা, ভরসা খুঁজে পেতাম
সেখানে খুঁজে পেলাম একসময় শুধুই ঘৃণা।
প্রিয় গুলবাহার বদলে গেলো
ভালোবাসার রং বদল হলো
সূচনা হলো নতুন এক অধ্যায়ের।
আমাদের বোধহয় ভালোবাসাটা হয়নি
হয়েছিল প্রেম।
প্রেম ধীরে ধীরে ক্ষয়ে যায়, রয়ে যায় ভালোবাসা।
কতশত স্মৃতি, কতশত অব্যাক্ত কথা জমা পড়ে আছে নীল খামে ডাক বাক্সের কোণে
ভাগ্যের পরিহাসে না চাইলেও অনেক কিছু হয়
যেতে নাহি মন চায় তবু যেতে হয়।


Post a Comment
Please do not enter any spam link in the comment box.