পৃথিবী
মুহাম্মদ রাইসুল ইসলাম,,
অনন্তকাল ধরে পৃথিবীর এই পথ ধরে,
তোমার দেওয়া অবহেলার বেদনা-
বহু যত্নে বুকে নিয়ে হাটি।
অকাল বার্ধক্যে ছুঁয়েছে স্বপ্নের দিন।
বুকের মধ্যে একটা সমুদ্র টের পাই,
যার লোনাজলের ঢেউ-
আছড়ে পড়ে দৃষ্টির সৈকতে!
পৃথিবীর এই দিনগুলো বড্ড অবেলা
আমি মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছি,
তোমার মালা তখনো গাঁথা শেষ হয়নি।
Please- Follow & Share
তুমি আর ভালোবাসা
আজহার মাহমুদ
এমন মেঘলাদিনে তোমার আমার মুহূর্ত
আজ শুধু স্মৃতি হয়ে আছে,
মনে হয় আমায় ছেড়ে যাওনি তুমি দূরে
রয়েছো আমার খুব কাছে।
হুম জানি তুমি এই কথা শুনে
অনেকখানি হাসবে,
আর আমার দিকে তাকিয়ে বলবে
আর একবার ভালোবাসবে?
আমি তোমায় বলবো
ভালোবাসা!! তা আবার কেমন?
তুমি তখন আমার চুল টেনে দিয়ে
মুচকি হেসে বলবে, এই যে এমন।
----------------------
গুলবাহার
তানভীর আহমেদ
গুলবাহার,
বিচ্ছেদের বহু বছর পর হঠাৎ তোমাকে মনে পড়ছে ভীষণ,
ফিরে যেতে ইচ্ছে হচ্ছে সেই মিষ্টি মধুর দিনে,
আমি যাব না; আমি যাব না কারণ
তানভীর আহমেদ
গুলবাহার,
বিচ্ছেদের বহু বছর পর হঠাৎ তোমাকে মনে পড়ছে ভীষণ,
ফিরে যেতে ইচ্ছে হচ্ছে সেই মিষ্টি মধুর দিনে,
আমি যাব না; আমি যাব না কারণ
ভেতরে যে বিশাল অভিমানের স্তূপ।
গুলবাহার,
মনে পড়ে কি?আমাদের প্রথম দর্শনের দিন
দীর্ঘক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে তোমার আগমন।
গুলবাহার তোমার মনে আছে সেদিনের কথা?
যেদিন আকাশে ছিল মেঘের ঘনঘটা
বৃষ্টিভেজা পিচঢালা পথে হেঁটেছিলাম দুজনে বহুপথ;
সেদিন প্রতিটি ফোঁটা ভালোবাসার স্বাক্ষী হয়ে

ঝরে পড়েছিল গগণ থেকে।
কতদিন উত্তপ্ত রোদে নিজেকে পুড়িয়েছি
ভেজা কাক হয়েছি বহুবার।
শুধু একটি নজর দেখা পাওয়ার আশায়
সেসব কি কখনোই ভাবায় না তোমাকে গুলবাহার?
পূর্ণিমার চাঁদের আলো হঠাৎ-ই অমাবস্যার অন্ধকারে ঢেকে গেল,
কাল বৈশাখী ঝড়ের মতো ঝড় শুরু হলো
গুলবাহারের যে নয়নে ভালোবাসা, ভরসা খুঁজে পেতাম
সেখানে খুঁজে পেলাম একসময় শুধুই ঘৃণা।
প্রিয় গুলবাহার বদলে গেলো
ভালোবাসার রং বদল হলো
সূচনা হলো নতুন এক অধ্যায়ের।
আমাদের বোধয় ভালোবাসাটা হয়নি হয়েছিল প্রেম।
প্রেম ধীরে ধীরে ক্ষয়ে যায়,রয়ে যায় ভালোবাসা।
কতশত স্মৃতি, কতশত অব্যাক্ত কথা জমা পড়ে আছে নীল খামে ডাক বাক্সের কোণে
ভাগ্যের পরিহাসে না চাইলেও অনেক কিছু হয়
যেতে নাহি মন চায় তবু যেতে হয়।

Post a Comment
Please do not enter any spam link in the comment box.