লোভের পরিণতি-শিশুতোষ

 লোভের পরিণতি

জহির টিয়া 


এক বনে এক শেয়াল বাস করত। তার সঙ্গী বলে কেউ ছিল না। সে ছিল খুব অলস প্রকৃতির এবং ভীতু। সে এতটাই অলস ছিল যে, নিজের খাবারটুকুও সংগ্রহ করত না। কাজেই দিনদিন তার শরীরটা দূর্বল হয়ে পড়ে। সে সবসময় গর্তের ভেতরেই থাকত। 
একদিন এক কুকুর বনের ভেতর দিয়ে যাচ্ছিল। শেয়াল, কুকুরটিকে দেখতে পেলো। গর্ত হতে মুখটা বের করে কুকুরটিকে ইশারায় ডাকল । কুকুরটি বুঝতে পেরে শেয়ালটির নিকটে গেল। 
শেয়ালটি, কুকুরকে সব কথা খুলে বলে। তখন শেয়ালের প্রতি কুকুরটির খুব মায়া হল। কুকুরটি বললো, ' রাতে তোমাকে আনতে আসব। আমার সাথে গিয়ে খাবার খেয়ে আসবে।'
 এই বলে কুকুরটি চলে গেল।
কুকুরটি এক মোড়লের বাড়িতে থাকত। তার খাবারের কোনো অভাব ছিল না । তাই তার ভাগের কিছু খাবার শেয়ালটির জন্য বাড়ির পিছনে রেখে দিল। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে তখন কুকুরটি কথামতো শেয়ালটিকে আনতে গেল। তাকে সঙ্গে এনে খাবারগুলো খেতে দিল। রাজকীয় ভাবে বসে বসে শেয়ালটি একটানে গপাগপ গিলতে লাগল। খাওয়া শেষে কিছুক্ষণ খোশ মেজাজ গল্প করল দুজনে । ধীরেধীরে শেয়ালটির দূর্বলতা কেটে উঠতেই কুকুরকে বললো,' বন্ধু তুমি ঘুমাও, কালকে আবার আসব।' 
এই বলে শেয়ালটি বিদায় নিয়ে হাঁটতে শুরু করল। কুকুরটির একটু ঘুম ঘুম ভাব এলো। কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। এদিকে শেয়ালটি একটু দূরে গিয়ে বাঁশঝাড়ে বসে থাকে। আর কুবুদ্ধির মতলব আঁকতে লাগল। মনে মনে ভাবল, কুকুরটি ঘুমিয়ে গেলেই বাড়িতে আক্রমণ করবে। তরতাজা হাঁস, মুরগি নিয়ে উড়াল দিবে। কতদিন খাওয়া হয়নি টাটকা মাংস। আহা! জিভে নাড়তে নাড়তে মুখ হতে বৃষ্টির মতো লালা পড়তে লাগল শেয়ালটির । কচ্ছপের গতিতে মোড়লের বাড়ির দিকে আগাইতে লাগল । সে  কুকুরটির কাছাকাছি যেতেই থমকে দাঁড়ায় । এরপর বসে পড়ে, মাটিতে মুখটা পেতে আড়িপাততে লাগল। আশেপাশে ঝিঁঝিঁ পোকার মাঝেও কুকুরের নাক ডাকা তার কান পর্যন্ত পৌঁছাল। তখন শেয়ালটি সিদ্ধান্ত নিলো, মোড়লের বাড়িতে ঢুকে পড়বে। যেই ভাবা সেই কাজ। ধীরেধীরে মোড়লের বাড়িতে ঢুকে পড়ে। গোয়াল ঘরের এক কোণাতে কিছু হাঁস ছিল। সেখান হতে একটা হাঁসের গলা খপ করে কামড়ে ধরে। তারপর দিকবেদিক ছুটাছুটি করে, অবশেষে কুকুরের পাশ দিয়ে পালাচ্ছিল। 
কুকুরটি টের পেয়ে ঘেউঘেউ করে উঠল। শেয়ালটি অন্ধকারে কিছু দেখতে না পেয়ে ভুল পথে দৌঁড় দেয়। মোড়লের বাড়ির পিছনেই ছিল পুকুর সমান একটা কুয়া। লাফ দিতে গিয়ে সেখানেই ঝাঁপ দেয় শেয়ালটি । কুকুরটি এগিয়ে গিয়ে দেখে, সেই শেয়ালটিই পড়ে আছে। 

কুকুরটিকে দেখে, শেয়ালটি অনেক কাকুতি মিনতি করল । কিন্তু কুকুরটি কোনো জবাব না দিয়ে নিজের জায়গায় এসে ঘুমিয়ে পড়ল ।

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner