মহামারী করোনা-কবিতা



  "মহামারী করোনা"



মোঃওয়াজউদ্দিনমিনহাজ   
-----------

করোনার নাম শুনেই
কাঁপে বুক দূরু দূরু;
একি আবার নতুন তান্ডব 
দেশে হলো শুরু। 

এমনিতেই দূষণের নেইকো অভাব
তারউপর করোনা সত্যিই বাড়তি চাপ।
রোগব্যধি যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে

নতুন আতঙ্ক এলো আবার,
        কোটি জনতার মাঝে। 
কেউবা বলে গজব এটিকে,কেউবা বলে আজাব।
সবার আগে করবো নিশ্চিত, 
        সুরক্ষার হিসাব। 

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ 
         হাদিসেও আছে।
নিয়মমেনে দু'হাত ধুয়ে 
        ভাববো করোনা গেছে। 

জনসমাগম এড়িয়ে চলি,
কোলাকুলি দেই বাদ।
বেঁচে থাকলে করবো ভোগ,
পৃথিবীটার স্বাদ!

দেশকে বাঁচাবো,দশকে বাঁচাবো
এই হোক আমার পণ;
দেশের স্বার্থে তৎপর সদা
আমার উদার মন।

ভয় নেই, ভয় নেই
একদিন ঠিকই হবে করোনার ক্ষয়।
আমরা সেদিন করতে পারবো,
      মহামারীকে জয়।
----
পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ 
         হাদিসেও আছে।
নিয়মমেনে দু'হাত ধুয়ে 
        ভাববো করোনা গেছে। 

জনসমাগম এড়িয়ে চলি,
কোলাকুলি দেই বাদ।
বেঁচে থাকলে করবো ভোগ,
পৃথিবীটার স্বাদ!

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner