ঈদের চাঁদ-ছোট গল্প


ঈদের চাঁদ,,

খায়রুল আলম রাজু,,


রিতু আর মিতু দুই ভাইবোন। সারাদিন দুষ্টুমি
আর খুনসুটিতে মগ্ন। পড়তে বসলে দুষ্টুমি, খেতে
বসলে দুষ্টুমি, শুধু দুষ্টুমি আর পাগলামি।আজও
দুজনে নিজেদের কক্ষে আলোচনা করছে! কার
ঈদের নতুন জামা কত সুন্দর! রিতু বলের আমার
পাঞ্জাবী আর টুপি তোর জামা থেকে সুন্দর!
মিতু বলে ধুর দেখ আমার জামা সুন্দর। কিন্তু
মিতু কখনো রিতুর সাথে তর্কে পারো না!
যদিও সে বয়সে বড়।তাই সে মায়ের কাছে ছুটে
যায়! মা বলোতো কার জামা বেশি সুন্দর! মা
বলেন যাও গিয়ে পড়তে বসো! সারাদিন শুধু
দুষ্টুমি আর দুষ্টুমি। কিন্তু বাবা বলেন এখন
পড়তে বসবে কেনো?এখন তো মজার ক্ষণ! আনন্দ
উল্লাসের প্রহর!এই তো রাতের আকাশে
পবিত্র জিলহজ্জ  মাসের চাঁদ উঠেছে।ভোরে
বাগানে নতুন ফুল ফুঁটবে!সবাই নতুন জামা পড়ে
ঈদগাঁ যাবে! কোরমা, পোলাও, ফিরনি,পায়েস
কত্ত কি খাবে। রিতু আর মিতু দৌঁড়ে বাড়ির
ছাদে গেলো!চারপাশে সবাই বাড়ির ছাদে।
বাহ!কি অপরূপ সুন্দর ঈদের চাঁদ!মিটিমিটি করে
হাসছে রাতের তারাগুলো!আর তারাদের
মেলায় কাঁচির মতো উঠেছে নতুন চাঁদ!ঈদের
চাঁদ!
ঈদের চাঁদ দেখে রিতু আর মিতুর চোখে ঘুম
নেই!কখন রাত্রি শেষ হবে? কখন তারা সঙ্গি
সাথীরা মিলে ঈদগাঁ যাবে? ধনি-গরিব সবাই
মিলে এক সাথে ফিরনি,পায়েস,
কোরমা,পোলাও খাবে! বাবা বলেন রিতু-মিতু
এখন নিচে চলো!অনেক রাত হয়েছে। ঘুমোতে
হবে।কিন্তু রিতু-মিতুর চোখে ঘুম নেই!বার বার
চোখের কোণে ঝলসে উঠে ঈদের চাঁদ!

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner