projanmer daak poem bengali


প্রজন্মের ডাক


মনি জামান
---------
এ দেশ যদি তোমার হয়,তবে তবে আমি বলছি,মাথা উচু করে দাঁড়াও প্রজন্ম,কারণ তুমি গর্বিত বাঙ্গালী।
এ দেশ যদি তোমার হয়,তবে আমি আমি বলছি,একুশ আর একাত্তরের চেতনায় উজ্জীবিত হও,কারণ অ আ ক খ তোমার বর্ণমালা,স্বাধীন সার্বভৌমত্ব তোমার জন্মভূমি।
এ দেশ যদি তোমার হয়,তবে আমি বলছি,তুমি স্বাধীন দেশের একজন গর্বিত  নাগরিক,ইতিহাস বিকৃতির পথে হেঁটনা আর।
এ দেশ যদি তোমার হয়,তবে আমি বলছি,ভাইয়ের রক্তে রঞ্জিত করনা এ রাজপথ ,দেশ প্রেমে উজ্জীবিত হও।
এ দেশ যদি তোমার হয়,তবে তবে আমি বলছি,ধর্ষণ দুর্নীতি অপহরণ অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হও।
এ দেশ যদি তোমার হয়,তবে আমি আমি বলছি,এ দেশ থেকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে স্বোচ্চার হও,নারীকে তার যোগ্য সম্মান দাও।
এ দেশ যদি তোমার হয়,তবে আমি আমি বলছি,প্রযুক্তির উৎকর্ষ ছড়িয়ে দাও শহর গ্রাম গঞ্জে সর্বত্র,কারণ আগামীর উন্নত ডিজিটাল বাংলাদেশটাই হবে তোমাদের।
-----------------------------

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner