Ghaasful-poem Bengali



ঘাসফুল

------------

মনি জামান
---------------

সিক্ত তুমি ঘাসফুল, 
আব্রু তোমার ঢাকা,
কৈশরে ছিলে তুমি 
একা বড় একা।
দুর্বাসার স্বপ্ন তুমি,
কুয়াশার আবরণে ঢাকা।
বর্ষাবরণে কদম ছিলে,
চৈত্রে বড় একা।
Please- Follow & Share 

ফুল পাখি

মহিউদ্দিন বিন্ জুবায়েদ

ফুল ফুটে পাখি গায়
মৌমাছি ওড়ে
চাঁদ খানা চেয়ে রয়
দূর বহুদূরে।

তাই খুকু খুশি খুব
হাত নেড়ে ডাকে
রঙ দিয়ে খাতাতে
সেই ছবি আঁকে।
-----------------------

এই শহর
এইচ এম দেলওয়ার

এ কেমন শহর!!
কত দিন হলো বাস করি
মনের আকুতি জানায়,
এটা তোমার চেনা নয়
ভিন্ন এক অজানা শহর!

লোক মুখে , নব ধ্বনি
মহামারী যেন,হাত বাড়ায়,
সহস্র প্রাণ আজ বিপদ ধার।
লাশের মিছিল ক্ষণে ক্ষণে
এপার-ওপার সীমানা ছড়ায়!

ধর্ম ছেড়ে যাচ্ছি সবে,বহুদূর।
এই শহর সেই শহর............
পুড়িয়ে দেবে ' মহামারী
কিন চিৎ নাহি খোদার ভয়!!


মানবতা আজ বড় অসহায়
নূন আনতে পানতা ফুড়ায়,
কেউ বা শহর ছেড়ে যাচ্ছে নির্জনে
এক মুঠো অন্য যোগাতে,,,
হাসি ফুটাতে সন্তানের মুখে!!
-------------------------

পরগাছা
এইচ এম দেলওয়ার

চোখ পড়লেই, বট বৃক্ষ
হেতায় ছোট্ট এক লতা
গা বেয়ে উঠছে, উচ্চ গগন,
নেই তো তার আপন পরিচয়।

জন বা ঝড় উপড়ে ফেলবে
কথায় কথায় কয়!
নিশ্চুপ হায়রে ছোট্ট লতা
চাড়ি গাড়ে বৃক্ষ ' বক্ষে।

চোখ জড়ানো স্বপ্ন সাথে
চড়ুই পাখির নেয়,
পরের ঘর হোক না তা
থাকবেই লাজ ছেড়ে সেথায়।

নিজ বলে এক জাতি ছিলো
ধরণীর বক্ষে 'উচ্চ মানে,
পরিচয় হারিয়ে হয়েছে আজ
ঠুনকো পরগাছা।।

0/Post a Comment/Comments

Please do not enter any spam link in the comment box.

Stay connected

FACEBOOK- Fans Like
TWITTER- Followers Follow
YOUTUBE- Subscribers Subscribe

Subscribe us

Enter your email address:

Delivered by FeedBurner